• This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, July 17, 2016

What is SEO ? and why, how the search engine works ?




এসইও কি, কেন , সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর এলিমেন্ট গুলো কি- পর্ব

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রথমএসইও লার্নিং বিডিএর ক্লাশে। ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গিয়েছেন আমাদের ক্লাশের সময়সূচী সিলেবাস সম্পর্কে। আজ থেকে শুরু হল আমাদের নতুন মাত্রার এসইও ক্লাশ
আমাদের সিলেবাস অনুযায়ী আজকের বিষয় হচ্ছে :
What is SEO, How Search Engine Works & Website indexing in Search Engine. Elements of SEO. অর্থাৎ এসইও কি, কেন , সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর এলিমেন্ট গুলো কি। তো শুরু করা যাক আজকের ক্লাশ

সার্চ ইন্জিন অপটিমাইজেশন কী

সার্চ ইন্জিন অপটিমাইজেশন কে ইংরেজীতে সংক্ষেপে SEO বলে।এর পূর্ণাংগ অর্থ হল Search engine Optimizationসার্চ ইন্জিন অপটিমাইজেশন এমন একটা পদ্বতি যার মাধ্যমে আপনি সার্চ ইন্জিন ব্যবহার করে আপনার সাইটকে সকলের কাছে বিনামূল্য সকলের কাছে পৌছে দিতে পারেন। মোট কথা যে প্রক্রিয়ার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন উপযোগী করে তুলতে হয় বা সার্চ ইঞ্জিনের প্রথম দিকে নিয়ে আসেতে হয় সেটাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। আসুন উদাহারন দিয়ে বিষয়টি আরো পরিস্কার হয়ে নিই।
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই প্রায় সার্চ ইন্জিন এর সাথে পরিচিত। google, yahoo,ask ইত্যাদি।তার মধ্যে গুগল খুবই জনপ্রিয় সার্চ ইঞ্জিন।আমরা যখন কোন কিছুএ সম্পর্কে জানতে চাই তখন আমরা সার্চ ইন্জিনে তা সার্চ করে থাকি।যেমন আপনি যদি বাংলাদেশের সকল খবরের কাগজের ওয়েব সাইটের লিংক চান তাহলে হয়তো গুগলে গিয়ে সার্চ বক্সে লিখবেন “Bangladesh newspaper links”এর পর সার্চ দিলে দেখবেন কিছুক্ষণ পর অনেক গুলো ওয়েব সাইটের লিংক আপনার সামনে এসে হাজির
এখন আমি মনে মনে ভাবতে পারেন সাইট গুলোর লিংক কী ভাবে এখানে এলো।গুগল কি সাইটগুলোকে বাছাই করেছে না কি সাইটগুলোকে গুগলে সাবমিট করার জন্য কেউ আবেদন করেছে।উপরের দুটো ভাবনাই ঠিক।তবে আগে আবেদন তার পর বাছাই করা।আর সার্চ ইন্জিন অপটিমাইজেশন হল এই দুই এর সমন্বয়।অর্থাৎ সঠিক ভাবে সার্চ ইন্জিনে সাইট সাবমিট থেকে শুরু করে এর বাছাইকরণ করার সবই সার্চ ইন্জিন অপটিমাইজেশন।
সার্চ ইন্জিনে সাবমিট করা সকল সাইটকে গুগল একটা লিস্ট বা ফলাফল প্রকাশ করে।সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর প্রধান কাজ থাকে এই তালিকায় প্রথম পেজে থাকা।আর গুগল এই তালিকা প্রকাশ করে একটি সাইটের জনপ্রিয়তা, প্রয়োজনীয়তা,গুরুত্বপূর্ণতা সহ সকল কোয়ালিটি বিবেচনা করে।আর এসইও এর কাজ হল একটি সাইটের সার্চ ইন্জিনের জন্য কোয়ালিটি সম্পন্ন করে তোলা

কি কারণে এই সার্চ ইন্জিন অপটিমাইজেশন করা :

আপনাদর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা এসইও করবো।এর সহজ উত্তর হয় ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়ানো।একটি ভিজিটর ছাড়া ওয়েব সাইট এর কোন মূল্য নেই।আর ভিজিটর বাড়ানোর মূল্য রয়েছে সার্চ ইন্জিন অপটিমাইজেশনের এর গুরুত্ব।সার্চ ইন্জিন অপটিমাইজেশনের প্রধান প্রধান উদ্দেশ্য গুলোর মধ্যে রয়েছে
  • এর মাধ্যমে আপনার সাইটকে সকলের কাছে সহজে পৌছে দেওয়া
  • আপনার ওয়েব সাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করা
  • সাইটের ভিজিটর বৃদ্ধি করা
  • বিভিন্ন ধরনের অনলাইন আয় করার প্লাটফর্ম হিসাবে কাজ করে
  • তথ্য বিনিময় প্রতিযোগিতায় টিকে থাকার শক্ত ভিত হিসাবে কাজ করে

সার্চ ইঞ্জিন কয় প্রকার :

অনেকের মনেই প্রশ্ন আসতে পারে সার্চ ইঞ্জিন কত প্রকার হুম , অবশ্যই এই ধরনের প্রশ্ন করাটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না
সার্চ ইঞ্জিনকে আমরা মুলত ভাগে ভাগ করতে পারি যেমন
  • ক্রলার নির্ভর সার্চ ইঞ্জিন
  • ডাইরেক্টরিস সার্চ ইঞ্জিন
  • হাইব্রিড সার্চ ইঞ্জিন
  • ম্যাটা সার্চ ইঞ্জিন
  • স্পেশিয়ালিটি সার্চ ইঞ্জিন
এবার আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো

ক্রলার নির্ভর সার্চ ইঞ্জিন

ক্রলার নির্ভর সার্চ ইঞ্জিন স্বয়ংক্রিয় সফ্টওয়্যার প্রোগ্রামের মাধ্যমে এবং ওয়েব পেজ শ্রেণীবিভক্তকরনের মাধ্যমে জরিপ করে থাকে। এই ক্রলার নির্ভর এই কাজটি যেই প্রোগ্রামের মাধ্যমে করা হয় তাকে আমরা বিভিন্ন নামে চিনি যেমনস্পাইডারস, ক্রলারস, রোবটস অথবা বুটস এই ক্রলার নির্ভর সার্চ ইঞ্জিন এর প্রধান এবং একমাত্র কাজ হল নতুন নতুন ওয়েব পেইজকে ইনডেক্স করা এবং সেটা কী- ওয়ার্ড এর উপর নির্ভর করে সার্চ রেজাল্টে দেখানো
ক্রলার নির্ভর সার্চ ইঞ্জিন হল এগুলো , যেমন
Google (www.google.com)
Ask Jeeves (www.ask.com)

ডাইরেক্টরিস সার্চ ইঞ্জিন

ডিরেক্টরিস সার্চ ইঞ্জিন মানবীয় সম্পাদনায় পরিচালিত এবং তারাই সিদ্ধান্ত নেয় কি বিষয়শ্রেণীতে সাইট ব্যবহার করা হয়েছে। এবং তারাই নির্দিষ্ট বিভাগেরডিরেক্টরিডাটাবেস এর কাজ সম্পাদন করে
আমরা উদাহরন সুরুপ দুইটি ডাইরেক্টরিস এর নাম উল্লেখ করতে পারি
Yahoo Directory (www.yahoo.com)
Open Directory (www.dmoz.org)

হাইব্রিড সার্চ ইঞ্জিন

আমরা ইতি মধ্যেই জেনে গেছি ক্রলার নির্ভর সার্চ ইঞ্জিন এবং ডাইরেক্টিরিস সার্চ ইঞ্জিন এর কাজ কিন্তূ যখন ক্রলার নির্ভর সার্চ ইঞ্জিন এবং ডাইরেক্টরিস সার্চ ইঞ্জিন এক সাথে কাজ করে তাকেই আমরা হাইব্রিড সার্চ ইঞ্জিন বলি আমরা হাইব্রিড সার্চ ইঞ্জিনের উদাহরন সুরুপ দেখাতে পারি
Yahoo (www.yahoo.com)
Google (www.google.com)

ম্যাটা সার্চ ইঞ্জিন :

ম্যাটা সার্চ ইঞ্জিন অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে ফলাফল নিয়ে থাকে এবং সকল রেজাল্টকে একত্র করে রেজাল্ট দেখায়
ম্যাটা সার্চ ইঞ্জিনের উদাহরন , যেমন
Metacrawler (www.metacrawler.com)
Dogpile (www.dogpile.com)

স্পেশিয়ালিটি সার্চ ইঞ্জিন :

স্পেশালিষ্ট সার্চ ইঞ্জিনের প্রধান কাজ নিশ রিলেটেড সার্চের কাঠামো উন্নত করা।
স্পেহালিস্ট সার্চ ইঞ্জিন অনেক রয়েছে , যেমন
Shopping
– Froogle (www.froogle.com)
– Yahoo Shopping (www.shopping.yahoo.com)
– BizRate (www.bizrate.com)
– PriceGrabber (www.pricegrabber.com)
– PriceSpy (www.pricespy.co.nz)
Local Search
– NZPages (www.nzpages.co.nz)
– SearchNZ (www.searchnz.co.nz)
– NZS (www.nzs.com)
Domain Name Search
– iServe (www.iserve.co.nz)
– Freeparking (www.freeparking.co.nz)
Freeware & Shareware Software Search
– Tucows (www.tucows.com)
– CNET Download.com (www.download.com)

সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করেঃ

এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে সার্চ ইঞ্জিন গুল কিভাবে কাজ করে। প্রতিটি সার্চ ইঞ্জিনের একটি স্বকীয় ধরন আছে কাজ করার জন্য। তবে প্রায় সব সার্চ ইঞ্জিনের কর্ম পদ্ধতি এর জন্য একই উপকরন ব্যাবহার করে। মূলত টি প্রধান সফটওয়্যার এর মাধ্যমে কাজ করে থাকে সার্চ ইঞ্জিন সমূহ। আর এই
তিনটি সফটওয়্যার হলঃ
  • স্পাইডার সফটওয়্যার
  • ইনডেক্স সফটওয়্যার
  • কুয়েরি সফটওয়্যার
এবার আমরা দেখি এরা কে কি কাজ করে। আর এদের সমন্বিত কাজ হোল একটা সার্চ ইঞ্জিন এর কাজ

স্পাইডার সফটওয়্যার (Spider Software)

প্রথমেই আসি স্পাইডার সফটওয়্যার এর কথায়। আমারা অনেকেই একেসার্চ বটবারোবটহিসাবেও বলে থাকি। সাধারণত বলা হয়, স্পাইডার সফটওয়্যার ওয়েব ভেসে বেড়ায় এবং নতুন পেজ এর সন্ধান করে এবং তা সার্চ ইঞ্জিন যোগ করে। আসলে মূলত সার্চ স্পাইডার এর কাজ হল একটি ওয়েব পেজের মধ্যকার সকল ইলিমেন্ট গুলকে কালেকশন করা। এই ধরনের সফটওয়ার গুলো ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফাইয়ার ফক্স বা গুগল ক্রোম এর মত কাজ করে। অর্থাৎ আপনার ব্রাউজার যেমন কোন পেজ আপনার ডিসপ্লে এর সামনে হাজির হওয়ার জন্য অনুরোধ করে, ঠিক তেমনি এইটি অনুরোধ করে একটি পেজকে।
তবে এখানে পার্থক্য হল, স্পাইডার সফটওয়্যার কোণ ডিজাইন, ইমেজ, ফ্ল্যাশ ইত্যাদি প্রতি কোন আগ্রহ দেখায় না। সে সুধুমাত্র আগ্রহ দেখায় ওয়েবসাইটের HTML , টেক্সট, ইউআরএল, লিঙ্ক এইসব এর প্রতি।
এর আগ্রহ শুধুমাত্র টেক্সট, ইউআরএল, লিঙ্ক এইসব এর প্রতি। আর এইসকল তথ্য জোগাড় করে স্প্যাইডার সফটওয়্যার

ইনডেক্স সফটওয়্যার (Index Software)

ইনডেক্স সফটওয়্যার এর প্রধান কাজ হল একটি ওয়েব সাইট এর সকল ডাটা গুলো স্পাইডার থেকে গ্রহন করে তা সার্চ ইঞ্জিন সংরক্ষণ করা বা ক্যাচ ধরে রাখা। আসলে ইনডেক্স সফটওয়্যার সফটওয়্যার স্পাইডার সফটওয়্যার এর কালেক্ট করা ডাটা এনালাইজ করে। স্পাইডার সফটওয়্যার যখন অনুরধ করে, ইনডেক্স সফটওয়্যার তা এনালাইজ করে। এখানে এক এক সার্চ ইঞ্জিন এর একেক রকম এলগরিদম আছে। যেমন গুগল বিং এর সিক্রেট এলগরিদম আছে। ইনডেক্স সফটওয়্যার কোণ পেজ এর টেক্সট,লিঙ্ক, ইউআরএল যা স্পাইডার সফটওয়্যার দেয়, সেইগুলো এনালাইজ করে স্কোরিং করে যে মানুষ যা সার্চ করছে, তার সাথে এই পেজটি কতটুকু সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ইনডেক্স সফটওয়্যার তাই স্কোরিং করে যা স্পাইডার সফটওয়্যার কালেক্ট করে

কুয়েরি সফটওয়্যার (Query Software)

আমরা যখন কোন সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে থাকি তখন এটাকেই দেখে থাকে। যখন আমরা কোন কিছু লিখে সার্চ দেই তখন কুয়েরি সফটওয়্যার ইনডেক্স সফটওয়ার থেকে ডাটা গুলো এন্যালাইজ করে সবচেয়ে রিলিভেন্ট রেজাল্ট প্রকাশ করে।
তার মানে প্রথমে স্প্যাইডার সফটওয়্যার একটি ওয়েব পেজ এর সকল তথ্য কালেকশন করে তা যাচাই বাছাই করা জন্য ইনডেক্স সফট পাঠায় এবং ইনডেক্স সফট তা এন্যালাইজ করে লিস্টিং করে এবং কুয়েরি সফটওয়্যার এর প্রয়োজন অনুসারে তা ভিজিটর এর কাছে প্রদর্শন করে

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের এলিমেন্ট :

বন্ধুরা আমরা আমাদের ক্লাসের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি J
এখন আমরা সার্চ ইঞ্জিনের ইলিমেন্টস নিয়ে আলোচনা করবো।
সার্চ ইঞ্জিনের ইলিমেন্টস গুলো হল :
  • HTML Content
  • Titles, Descriptions, and Metatags
  • Internal Link Structure
  • External Links
  • Sitemap
  • Link building
  • Content
  • Keywords
  • Anchor text
১ম ক্লাশের উত্তরসমূহঃ
আমাদের গ্রুপের নিয়ম অনুযায়ী গ্রুপে আমাদের ১ম ক্লাশের ডক প্রকাশ করার পর যে সকল প্রশ্ন এসে জমা হয়েছে তার উত্তর নিচে দেয়া হলঃ
প্রশ্ন . সার্চ ইঞ্জিন ক্রাউলিং করে যখন ইনডেক্স করে তখন কি তা সার্চ ইঞ্জিন স্টোর থাকে নাকি প্রতিবার সার্চ করার সময় ইনডেক্স করে?
প্রশ্ন করেছেন Lion Thunder ।।
উত্তরঃ হা যখন সার্চ ইঞ্জিনের ক্রাউলার বট কোন সাইটে প্রবেশ করে তখন সেখান থেকে সেই ডাটা গুলো ইনডেক্স সফট কাছে পাঠিয়ে দেয় এবং সে তা সার্চ ইঞ্জিন ডাটাবেস সংরক্ষণ করে রাখে। এবং একটি নির্দিষ্ট সময় পর পর ক্রাউলার বট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ইনডেক্স পেজ আপডেট হয়
প্রশ্ন . Spider/Index/Query-software tools  কিভাবে পাওয়া যাবে , গুলো কিভাবে  ব্যাবহার করবো কিভাবে?
প্রশ্ন করেছেন Nayan Rox ।।
উত্তরঃ এই সকল সফটওয়্যার সব হলো একটি সার্চ ইঞ্জিনের অংশ, এসকল সফট কার জন্য উন্মক্ত নয়। সুতারাং এগুলো আপনি ব্যাবহার করতে পারবেন না
আর সার্চ ইঞ্জিনের ইলিমেন্টস গুলো নিয়ে পরবর্তী ক্লাশ গুলোতে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে। 
আজ এই পর্যন্তই। প্রথম ক্লাশ হিসাবে বেশ সফলার সাথে আমাদের ক্লাশ অনুষ্ঠিত হয়েছে এবং প্রশ্নের পরিমান কম এসেছে। আশা করছি পরবর্তী ক্লাশে আর ভাল কিছু দিতে পারবো আপনাদের

Share:

What is SEO ? Learn SEO Bengal

SEO কি ? এসইও শিখুন বাংলায়

এসইও শিখতে হলে অবশ্যই SEO সম্পর্কে জানতে হবে।আজ আমি আপনাদের এসই্ও সম্পর্কে কিছু ধারনা দিব যা ব্যবহার করে আপনি আপনার সাইটে এস ইও করতে পারবেন অথবা seo শিতে পারবেন

এসইও কি?

এসইও এমন একটি নির্দেশনা যার মাধ্যমে সাইটের ভিজিটর বাড়াতে হয়।আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই আপনার ভিজিটর দরকার,আর ভিজিটর দরকার হলে অবশ্যই এসইও শেখার দরকার।আমরা জানি গুগল একটি সার্চ ইঞ্জিন,আার গুগলে বিশ্বের সব ধরনের সাইট যুক্ত করা আছে।নিজের সাইট গুগলে যোগ করার জন্য আপনাকে অবশ্যই Google Search Console – যেতে হবে।শুধু গুগল নয় অন্যান্য সব সার্চ ইঞ্জিনে সকল ওয়েবসইট প্রভাইডাররা তাদের সাইট submit করে থাকে যাতে search engine নিজের সাইট search result আসে।আর যখন কোন সাইট সার্চ ইঞ্জিনে আসে তখন সেই সাইটে ভিজিটর আসাশুরু করে।আর তার জন্য কিছু কাজ করতে হয় যাতে search engine কে আপনার সাইটের বিষয় বস্তু বোঝাতে পারেন। SEO এর পূর্ণ নাম search engine optimization যা দ্বারা সার্চ ইঞ্জিনকে নির্দেশনা প্রদান করা হয় আর সেই নির্দেশনা মোতাবেক search engine কোন সাইটকে প্রথম পেজে দেখাবে সেটা নির্ধারণ করে।আমাদের আগে জানতে হবে এসইও কত প্রকার এবং কি কি?

SEO কত প্রকার এবং কি কি?

মূলত এসইও দুই প্রকার যেমনঃ
.অনপেজ অপটিমাইজেশন (on page optimization)
.অপপেজ অপটিমাইজেশন (off page optimization)

On Paeg Optimiization কি?

On page optimization দ্বারা সার্চ ইঞ্জিনকে সাইটের সম্পর্কে বিষ্লেশন করতে হয়,যেমন এই সাইট কিসের জন্য তৈরি এবং সাইটের নির্দেশনা কি?সাইটের ভিতরে যেসব কাজ করা হয় তাকে অনপেজ এসইও বলে।কিন্তু অনপেজ এসইওর মধ্যে বেশ কিছু শাখা প্রশাখা আছে যা অবশ্যই আপনাকে মানতে হবে।এর শাখা প্রশাখা গুলো হচ্ছেঃ
1.Meta Keywords
2.Meta Description
3.Robots.txt
4.Sitemap.xml
5.html tag

Meta Keywords কি?

Meta Keywords হচ্ছে আপনার সাইটে কি কি ধরনের পোস্ট বা কন্টেন্ট থাকবে না মেটা কিওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করা হয়।আপনার সাইট যদি shopping সাইট কিংবা নিউজপেপার বা ব্লগ সাইট হয়ে থাকে তাহলে যেই কন্টেন্ট মানে পোস্ট থাকবে সেগুলোর মধ্যে যে শব্দ গুলো থাকবে তার মধ্যে পোস্ট টাইটেলের মিল থাকলে তাকে কিওয়ার্ড হিসেবে নির্বাচন করা যেতে পারে।আপনার পোস্টের মধ্যে যেসব শব্দ থাকতে পারে সেই সব সব্দ দিয়ে কিওয়ার্ড লিখতে হয়সাইটে কিভাবে কিওয়ার্ড সেট করবেন?সাইটে কিওয়ার্ড সেট করার জন্য প্রথমত আপনার সাইটের জন্য কিওয়ার্ড তৈরি করুন এবং প্রত্যেক শব্দের পর একটি করে কমা ব্যবহার করতে হবে।মূলত কিওয়ার্ড সাইটের <head></head> section রাখতে হয় এবং <meta/> ট্যাগের মধ্যে রাখতে হয়।ধরুন আপনি আপনার সাইটের জন্য কিওয়ার্ড নির্বাচণ করেছেন তাহলে আপনার সাইটের হেড section গিয়ে এভাবে keywords <meta/> tag এর মধ্যে রাখতে হবে যেমনঃ
<meta name=”keywords” content=”mobile, free internet, tricks, bangla tips, android custom rom, root, gp free net, robi, java mobile, airtel, banglalink, computer tips, hacking tutorials, linux”/>
আমি এখানে দেখিয়েছি যে আমার সাইটের কন্টেন্ট এর ভিতর কি কি কিওয়ার্ড নির্বাচন করতে হবে,আমি আমার সাইটের কিওয়ার্ড হিসেবে যে words গুলো দেখালাম সেগুলোকে সাইটের কিওয়ার্ড হিসেবে নির্বাচন করেছি।সার্চ ইঞ্জিন যখন আপনার সাইটে রোবট পাঠায় তখন আপনার সাইটের meta tag কে পড়ে এবং সাইটের পোস্টের সাথে মিলিয়ে দেখে search result প্রকাশ করে।এবার একই ভাবে meta description দিতে হবে,মেটা ডিসক্রিপশন মানে হচ্ছে আপনার সাইটের মূল বর্নণা,মানে আপনার সাইটে যেসব বিষয়ে পোস্ট বা কন্টেন্ট থাকবে সেই পোস্ট বা কন্টেন্ট এর কিছু বর্নণা রাখতে হবে এবং এটিও <head></head> section এর মধ্যে রাখতে হবে।meta description লেখার নিয়মঃ
<meta name=”description” content=”we also publish bangaldeshi best mobile tutorials and technology about like hacking web design seo and many others”/>
এই মেটা ট্যাগ ম্যলত হেড ট্যাগের মধ্যে রাখতে হবে।এবার আমাদের জনতে হবে কিছু html tag সম্পর্কে যার প্রয়োজন সবথেকে বেশি,আর এই ট্যাগ দ্বারা সাইটের বিভিন্ন টাইটেলকে সার্চ ইঞ্জিনের কাছে বিশেষ রুপে প্রকাশ করতে হয়।এবার আপনাদের প্রয়োজন হবে এইচটি এম এল ট্যাগ এর ধারনা যা অবশ্যই আপনার সাইটের ডিজাইনের সময় প্রদান করতে হবে।যেকোন search engine H1 থেকে H6 tag কে গুরুত্ব দেয় এবং search engine গুলো এই ট্যাগের ভিতরের ওয়ার্ড গুলোকে বিশেষ ভাবে প্রাধান্য দেয়।বিশেষ করে ধরুন আপনার সাইটের ডিজাইন করতেছেন এই সময় অবশ্যই আপনার সাইটের টাইটেলের পূর্বে <h1>your title</h1> ট্যাগ ব্যবহার করুন।যেমন আপনার সাইটের নামকে গুগলে বিশেষ গুরুত্ব দিতে চান তাহলে আপনার অবশ্যই প্রয়োজন হবে H1 থেকে H6 tag ব্যবহার করতে হবে।আমি নিচে একটি কোডের মাধ্যমে আমার সাইটের টাইটেলকে সার্চ ইঞ্জিনে গুরুত্ব দেখাচ্ছিঃ
<head>
<title>HowTrick.Com</title>
<head>
<body>
<div><div class=”main”>Recent Posts</div>
<h1><a href=”youepostlink.com”>Your Post Title</a></h1>
</div>
</body>

উপরের কোডে আমি আমার সাইটের টাইটেল গুগেলে শো করার জন্য <a href=””></a> attribute এর ভিতরে একটি লিংক রাখছি এবং সার্চ ইঞ্জিনের সেই লিংকটির বিশেষ গুরুত্ব বুঝানো হয়েছে।আপনার সাইটের  যে টাইটেল গুলো বেশি গুরুত্বপূর্ন সেই link অবশ্যই H1 থেকে H6 tag এর মধ্যে রাখবেনতবে সব গুলো টাইটেল একই ট্যাগে রাখা যাবে না,যদি আপনার পরের কোন title গুলোতে একই ভাবে h1 থেকে h6 এর মধ্যে রাখতে হবে।যদি একই ট্যাগ বার বার ব্যবহার করেন তাহলে সার্চ ইঞ্জিন গুলো আপনার সাইটের কন্টেন্ট গুলোকে স্পাম হিসেবে ধরে নিবে এবং আপনার সাইট spam list রেখে দিবে।সুতরাং h2 tag ব্যবহার করবেন আপনার সাইটের sub title এর জন্য। sub tile হচ্ছে আপনার সাইটের যেকোন পোস্টের পরের টাইটেল মানে আপনার সাইটের যে টাইটেল দিয়ে পোস্ট করতেছেন তার relative title.এভাবেই অন পেজ অপটিমাইজেশন করতে হয়

এবার আপনার সাইটের robots.txt সেট করতে হবে যার মাধ্যমে সার্চ ইঞ্জিন গুলো আপনার সাইটের কোন কোন directory সার্চ রেজাল্ট দেখাবে এবং কোনে কোন directory সার্চ রেজাল্ট থেকে লুকিয়ে রাখবে তা নির্ণয় করে।আমি এখানে কোন robots.txt দেখাব না,কার ভিন্ন ভিন্ন সাইটের ভিন্ন ভিন্ন robots.txt হয়।আপনি ধরুন একটা সাইট তৈরি কেরেছেন সেই সাইটে automatic একটি robots.txt নামের ফাইল পাবেন এবং সেখানে Allow/ Disallow/ দ্বারা search robots কে নির্দেশনা প্রদান করতে পারবেন

Sitemap সাইটম্যাপ হচ্ছে আপনার সাইটের ভিতরে যেসব পেজ বা ফোল্ডার এবং পোস্ট গুলো থাকবে সেই সব পেজ এবং পোস্টের location ব্যবহার করার জন্য সাইটম্যপ ব্যবহার করা হয়।সাইটম্যাপ তৈরি করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করতে পারেন অথবা প্লাগইন কিংবা নিজেই সাইট ম্যাপ তৈরি করে নিতে পারবেন

Off Page Optimization কি?

সাইটে ভিজিটর বাড়ানোর জন্য অফপেজ এসইও এর গুরুত্ব ভালোই।অফপেজ এসইও করা তেমন কোন কঠিন কাজ নয়,অফপেজ এসই্ও মানে আপনার সাইটের বাইরে যেসব কাজ করে ভিজিটর আনা হয় তাকেই off page seo বলে।অফপেজ এসইও কিছু শাখা প্রশাকা আছে,এতগুলো শাখা প্রশাখা নিয়ে আলোচনা করব না,শুধু টা নিয়ম দেখাব যে দুইটা নিয়ম জানা থাকলেই আপনার সাইটের অফপেজ এসইও করতে সক্ষম হবেন।আমি দুই ধরনের অফপেজ এসইও এর শাখা প্রশাখা দেখাব যেমনঃ

1.social sharing
2.backlink building

Social Sharing

Social sharing এর অর্থ হচ্ছে আপনার সাইটের লিংক বিভন্ন কমিউনিকেশন সাইটে শেয়ার করা।যেমন ধরুন আপনার সাইটের লিংক ফেইসবুক পেজে কিংবা গ্রুপে পোস্ট করলেন তাহলে সেখান থেকে যে ভিজিটর পাবেন তাকে অফপেজ এসইও এর মধ্যে social sharing নামে পরিচিত।আপনি যতো বেশি বেশি আপনার সাইটের লিংক ফেইসবুক কিংবা অন্যান্য যোগাযোগ মাধ্যম সাইটে পোস্ট করবেন ততো বেশি ভিজিটর পাবেন

Backlink Building

ব্যাকলিংক বুইলডিং মানে হচ্ছে আপনার সাইটের লিংক বিভন্ন সাইটে কমেন্ট কিংবা পোস্টের মাধ্যমে শেয়ার করলেন তাহলে আপনি আপনার সাইটের জন্য একটা ব্যাকলিংক পাবেন।আর একটি সাইটের জন্য backlink অনেক উপকার করে,আপনার সাইটের মান নির্নয় করে সাইটের backlink এর দ্বারা।সুতরাং একটি সাইটের জন্য অবশ্যই ব্যাকলিংক তৈরি করতে হবে।আপনি আপনার সাইটের ব্যাকলিংক বাড়ানোর জন্য আপনার সাইটের লিংক অন্য সাইটের পোস্ট কিংবা কমেন্ট করুন তাহলে যতো বেশি ব্যকলিংক তৈরি করবেন তত বেশি সাইটের মান বাড়াতে পারবেন

আমরা এতক্ষন যেগুলো শিখলাম এগুলো ঠিক ভাবে অনুসরণ করলেই আপনিও SEO expert হতে পারবেন এবং নিজের সাইটে অনেক ভালো এসইও করতে পারবেন।আশা করি আমার এইি এসইও বিষয়ক টিউটোরিয়াল বা আলোচনা গুলো আপনার উপকারে আসবে।হাউট্রিক এর সাথেই থাকুন আবার নতুন কিছু শেখার জিনিস নিয়ে হাউট্রিকে ফিরে আসব।ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ

Share:

Blogroll

teach-bangla. Powered by Blogger.

Social Icons

Featured Posts

Recent in Sports

Subscribe Here

Home Ads

Travel

Sample text

Text Widget

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Social Icons

Facebook

Flickr

Ordered List

Popular Posts

Recent Posts

Unordered List

Pages

Theme Support